বাংলাদেশ
গাইবান্ধা থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধা জেলায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকাবাসী গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত একটি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এই সেতু নির্মিত হলে রংপুর বিভাগ-এর ৮ জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। পাশাপাশি যমুনা সেতু-এর ওপর যানবাহনের চাপও কমে আসবে।
তারা আরও বলেন, সেতুটি নির্মিত হলে পণ্য পরিবহন খরচ কমবে, সময় বাঁচবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এলাকাবাসী দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
গাইবান্ধা প্রতিনিধি (অনলাইন)



