বাংলাদেশ

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর বিজয়-২৪ হলে গাছের লিচু শিক্ষার্থীদের মধ্যে বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে হল সংসদের নেতারা এ কার্যক্রম পরিচালনা করেন, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করে।

জানা যায়, হল প্রাঙ্গণের গাছ থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করা হয়। পরে পিএইচডি ব্লকসহ মোট ১৩৫টি কক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে তা বিতরণ করা হয়। প্রতিটি রুমে ২৫ থেকে ৩০টি করে তাজা লিচু পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হলটির প্রোভোস্ট মো. জামিরুল ইসলাম।

হল সংসদের ভিপি রাসেল মিয়া জানান, আগের বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ থেকে লিচু সংগ্রহ করে সবার মধ্যে বিতরণ করা হয়েছে। এতে শৈশবের স্মৃতি ফিরে আসে এবং হলে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

প্রোভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, এ বছর গাছে প্রচুর লিচু ধরেছিল। তাই সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ এনে দিয়েছে এবং হলজীবনে এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button