রাজনীতি

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

 বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতা এবং জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় শুরু হয়েছে এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার জন্য অভিভাবকের মতো পাশে ছিলেন। নতুন যাত্রার শুরুতে তাকে পথ দেখানো, বিভিন্ন বিষয় পরিচিত করিয়ে দেওয়া—সবকিছুই তাকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, এই দায়িত্ববোধ তাকে আরও দায়িত্বশীল হওয়ার প্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়া তাকে সবসময় শক্তি দিয়েছে। ভবিষ্যতে দেশ ও জনগণের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার তৌফিক কামনা করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button