রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

 বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর শাখায় নতুন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ জন নেতাকর্মী যোগ দিয়েছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকার দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে আগত এসব নেতাকর্মীর যোগদানের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

তিনি দাবি করেন, নতুন যোগদানকারীরা ভবিষ্যতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি ও সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button