বাংলাদেশঅপরাধ

ফেনী সীমান্তে ৬২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বিজিবি

ফেনী প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানটি পরিচালনা করে ৪ বিজিবির আওতাধীন মিরসরাই–এর অলিনগর বিওপি’র টহল দল। টহল চলাকালে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের উদ্দেশ্যে আনা এসব শাড়ি জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)–এর অধিনায়ক জানিয়েছেন, উদ্ধার করা পণ্যের বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button