দেশবাংলা

মধ্যরাতে গাছের মগডালে যুবক, আজান দিয়ে নামানো হলো

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গাছের মগডালে এক যুবকের উঠে বসে থাকার ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া ঘটনাটি মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ওই যুবক গাছটির কিছু অংশ কাটেন। তবে রাত নামার পর হঠাৎ তাকে গাছের একেবারে চূড়ায় বসে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই আশপাশের মানুষ গাছের নিচে জড়ো হন। অনেকেই তাকে নিচে নামার জন্য ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না।

এলাকাবাসীর দাবি, দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে নামানো সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন আজান দেওয়া শুরু করলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। একপর্যায়ে যুবকটি ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর এলাকায় নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে অস্বাভাবিক আচরণ বলছেন, আবার কেউ রহস্যজনক ঘটনা হিসেবে দেখছেন। তবে যুবকটির মানসিক অবস্থা বা ঘটনার পেছনের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button