আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে প্রচুর ভক্তের সমাগম হয়। ঘটনার সময়ও সেখানে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে আকস্মিক ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে অনেকে মন্দির প্রাঙ্গণের সীমানা দেয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে দেয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে। এতে বহু মানুষ চাপা পড়েন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার তুষার দোশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button