বাংলাদেশ

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার রাতে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নিজের জীবনের নতুন অধ্যায় উপলক্ষে বিয়ের আমন্ত্রণপত্র স্পিকারের হাতে তুলে দেন সাদিক কায়েম। আমন্ত্রণপত্র গ্রহণ করে স্পিকার তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ দাম্পত্য জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

পরে সাদিক কায়েম তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ সৌজন্য সাক্ষাতের বিষয়টি প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button