বাংলাদেশ

কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করলেন আসামি

বাংলা টিভি ডেস্ক: নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলার আসামির সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার ধর্মীয় বিধান ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ বিয়ের আয়োজন করা হয়।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানার একটি মামলায় আটক এম তরিকুল ইসলাম বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ভুক্তভোগী নারীর সঙ্গে বিয়ের জন্য উভয় পক্ষ আদালতের অনুমতি চাইলে বিচারক কারাগারের ভেতরেই বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন।

পরে সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজির মাধ্যমে আনুষ্ঠানিক রেজিস্ট্রির ব্যবস্থা করা হয়। এ সময় দুই পক্ষের স্বজনরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, বিয়ের আগে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া এবং উভয় পক্ষের সম্মতি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button