বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারতে সাদিক কায়েম

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আকদ অনুষ্ঠানের পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বুধবার (১৩ মে) তার বিয়ের অনুষ্ঠান শেষে এ জিয়ারত সম্পন্ন হয়।
এর আগে বিকেলে ওই মসজিদে তার আকদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পৃথকভাবে অতিথিদের নিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন সাদিক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসু ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারা একই কবর জিয়ারতে অংশ নেন এবং বিশেষ মোনাজাতে শরিক হন।
এদিকে সাদিক কায়েমের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান।



