আন্তর্জাতিকইন্ডিয়া
আইনজীবীর পোশাকে আদালতে মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আইনজীবীর পোশাকে তিনি আদালতে পৌঁছান বলে জানা গেছে।
ভোট-পরবর্তী সহিংসতার সময় তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসে হামলার অভিযোগ নিয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি আদালতে যান। ওই মামলায় তাকে জেরা করার কথা রয়েছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয় এবং ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন বলে দাবি করা হয়েছে। বর্তমানে তিনি বিধায়ক নন, তবে তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী সহিংসতার মামলার প্রক্রিয়ায় অংশ নিতে তিনি হাইকোর্টে উপস্থিত হন।



