গ্রাম বাংলাদেশবাংলা

শার্শায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শার্শা (যশোর) উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার নাভারণ খাদ্য গুদাম চত্বরে ধান-চাল গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

উপজেলায় এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫শ’ ৪৪ মেট্রিক টন। এছাড়া ৮ হাজার ৭শ’ ৭ মেট্রিক টন চাল এবং ৫৪ মে. টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন আগামী ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button