বিনোদনঅন্যান্যটলিউড

এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি

বাংলা টিভি ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবার ফুটবল জ্বরে আক্রান্ত হয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ব্রাজিলের প্রতি নিজের জোরালো সমর্থন প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে হিমিকে সম্পূর্ণ ভিন্ন এক সাজে দেখা যাচ্ছে। প্রিয় দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে তিনি হলুদ, সবুজ ও নীল রঙের একটি শাড়ি পরেছেন। ছবিতে তাঁকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে দেখা যায়। ছবির আবহটিকে আরও প্রাণবন্ত করতে ব্যাকগ্রাউন্ডে ব্রাজিলের বড় একটি পতাকা, একটি ফুটবল এবং বিশ্বকাপের পরিচিত অনুষঙ্গ ভুভুজেলাও রাখা হয়েছে।

হিমির এই বিশেষ লুকে মুগ্ধ হয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অনেকেই ধারণা করছেন, এই নিখুঁত ছবিটি এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। অভিনেত্রী নিজে এ বিষয়ে স্পষ্ট কিছু না বললেও পোস্টের ক্যাপশনে নিজের দলের প্রতি অগাধ বিশ্বাস প্রকাশ করেছেন। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি লিখেছেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’।

হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিলের সমর্থকরা প্রিয় অভিনেত্রীর এমন সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টটি শেয়ার করার পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং হিমির ফুটবল প্রেমকে নেটিজেনরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button