বাংলাদেশ কপিরাইট অফিসের বিশেষ সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে “আমাদের সংস্কৃতি আমাদের অহংকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় কপিরাইট ভবনের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন গুণীজন এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।
কপিরাইট রেজিস্ট্রার ও অতিরিক্ত সচিব এস. এম. আরশাদ ইমামের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কপিরাইট বোর্ডের সদস্য ও সাবেক কপিরাইট রেজিস্ট্রার মো. মনজুরুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন কপিরাইট সহকারী রেজিস্ট্রার ও সিনিয়র সহকারী সচিব মোস্তাক আহমেদ।
আগত অতিথিদের মধ্যে প্রসিদ্ধ গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সঙ্গীত ব্যক্তিত্ব এবং শিল্পী হামিন আহমেদ, মানাম আহমেদ, জুয়েল মোর্শেদ, কাজী সাজ্জাদুল আশেকীন সাজু, তারুণ্য হীরা, মুহিন খান, তরুণ আইনজীবী ফয়সাল হক আকাশ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক এম. এ. মুসা খান প্রমুখ অংশগ্রহণ করেন।
সেমিনারে কপিরাইট সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং বাংলাদেশ কপিরাইট অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণে রাষ্ট্রীয় উদ্যোগে মেধাসম্পদ ও স্বত্ত সংরক্ষণের মাধ্যমে শিল্প-সংস্কৃতির বিকাশের উপর গুরুত্বারোপ করে আমন্ত্রিত অতিথিবৃন্দ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।



