রাজধানী

রাজধানীতে কাতার প্রবাসী যুবককে হত্যা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর সবুজবাগে কাতার প্রবাসী এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি বান্ধবীর বাসায় বেড়াতে এসেছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সবুজবাগের একটি বাসায় ভাড়া থাকেন এক নারী শিক্ষার্থী। তার অনলাইন ব্যবসাও রয়েছে। রোববার বিকেলে সেখানে যান প্রবাসী বন্ধু সিফাত। এসময় এলাকার কয়েকজন যুবক বাসায় ঢুকে সিফাতের ওপর চড়াও হয়। ধস্তাধস্তির সময় কয়েকজনকে ছুরিকাঘাত করেন সিফাত। পরে, সিফাত বাসার নিচে নামলে তাকে কুপিয়ে জখম করা হয়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে আহত সিফাতের মৃত্যু হয়।

সিফাত যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের বাসিন্দা। তার বান্ধবী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button