গ্রাম বাংলাদেশবাংলা

বোয়ালমারীতে ইয়াবাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনের চা দোকান থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুরাইয়া বেগম (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় ও ওসি (তদন্ত) মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম পৌর সদরের চৌরাস্তা নাহার ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ওই ফিলিং স্টেশনের সামনের একটি চা দোকানে তল্লাশি চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ বাবা-মেয়েকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান জানান, গ্রেপ্তার বাবা ও মেয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য অপরাধীদের ধরতেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button