রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারী নিহত হন। এ সময় গুরুতর আহত মুক্তা (৪০) নামে আরেক নারীকে মোহাম্মদপুর থানা-পুলিশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত দুই নারীর মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button