শিক্ষা

নতুন অধ্যক্ষ পেল ঐতিহ্যবাহী দিনাজপুর সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাজেদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে তাঁর এই পদায়ন কার্যকর হবে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক মো. সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগে অধ্যাপনা ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই নিয়োগের খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button