বাংলাদেশ

গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি এসব ব্যাংক হিসাবের লেনদেন সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।

জব্দ হওয়া ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতাদের নামও রয়েছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ৯৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন।

অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তাঁর স্ত্রীসহ এখন পর্যন্ত ১২ জনের পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় ও ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button