দেশবাংলা

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রপ্তানি খাতে বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ বৃহস্পতিবার এক দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার স্থল বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা দেন বন্দর কর্তৃপক্ষ।

তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভিসা-ধারী কর্মকর্তা মো: পিয়ার হোসেন।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। দুই দেশের ব্যবসায়িদের পরামর্শে আজ বৃহস্পতিবার এবং সাপ্তাহিক বন্ধ থাকায় আগামীকাল শুক্রবার আখাউড়া স্থল বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে আমদানি-রফতানি পূণরায় শুরু হবে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি হয়ে থাকে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button