গ্রাম বাংলাদেশবাংলা

নন্দন পার্কের ৮৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘নন্দন পার্ক’-এর ৮৮তম বোর্ড মিটিং এবং ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, “ব্যবসার মূলধন হচ্ছে সততা ও বিশ্বাস। সফলভাবে ব্যবসা পরিচালনা করতে হলে পারস্পরিক আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি।”

সভায় নন্দন পার্কের পরিচালক সাখাওয়াত হোসেন খন্দকার তাঁর বক্তব্যে সকল শেয়ারহোল্ডারের আস্থা ও সমর্থনকে পুঁজি করে প্রতিষ্ঠানটিকে আরও সুদৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আজাদ হোসেন, নির্বাহী পরিচালক শামসুল ইসলাম, পরিচালক সৈয়দ আসিয়াদ আলী, কোম্পানি সেক্রেটারি খায়রুল ইসলাম, আল মামুন খান, হেড অব মার্কেটিং আশিকুর রহমান, হেড অব এডমিন হেদায়েতুল্লাহ এবং হেড অব অ্যাকাউন্টস আবু হানিফসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বোর্ড মিটিং ও এজিএমে পার্কের সার্বিক পরিচালনা ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, বিনোদনপ্রেমী দর্শনার্থীদের জন্য সেবার মান আরও আধুনিক ও যুগোপযোগী করার নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button