আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

সৌদিকে ২০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। অনুমোদিত অস্ত্রচুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এটি ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা জোরদার হলে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে যুক্তরাষ্ট্রের বিশ্বাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button