
আগামী দুই-একদিনের মধ্যে ওবায়দুল কাদেরের কৃত্রিম ডিভাইস খুলে ফেলা হতে পারে জানিয়েছেন প্রফেসর ডা. আবু নাসের রিজভী। আর গত কয়েক দিনের তুলনায় তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।সকালে সিঙ্গাপুর ও ঢাকায় আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ নিয়ে বুধবার দুপুরে দ্বিতীয় বারের মতো ব্রিফ করেন পাঁচ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। ব্রিফিংয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা.আবু নাসের রিজভী, ডা.ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবহিত করেন।
এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকের জানান,সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ওবায়দুল কাদেরকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন বলেও জানান তিনি।
ওবায়দুল কাদেরের ও খালেদা জিয়ার চিকিৎসার তুলনা করা লজ্জাজনক বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
বাংলাটিভি/প্রিন্স



