খেলাধুলা
মিয়ামি ওপেনের শিরোপা আবারো ফেদেরারের

মিয়ামি ওপেন টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। এ নিয়ে ক্যারিয়ারের ১০১তম শিরোপা জয় করলেন এই সুইস কিংবদন্তী।
ম্যাচের শুরু থেকেই কোর্টে ফোটালেন নান্দনিক টেনিসের ফুল। আর তাতেই এক ঘন্টা তিন মিনিটের লড়াইয়ে সহজেই জিতে নিলেন শিরোপা। ম্যাচের প্রথম গেম থেকেই সাবলীল ছিলেন ফেদেরার।
মাত্র ২৪ মিনিটেই ৬-১ গেমে জিতে নেন ৩৭ বছর বয়সী এই তারকা। দ্বিতীয় সেটে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন ইসনার। তবে নিয়ন্ত্রিত রেখেই এই সেটেও দুর্দান্ত ছিলেন ফেদেরার।
শেষ পর্যন্ত ৬-৪ গেমে জিতে ক্যারিয়ারে চতুর্থবারের মতো মিয়ামি ওপেন টেনিসের শিরোপ ঘরে তোলেন নান্দনিক টেনিসের সম্রাট রজার ফেদেরার।
বাংলাটিভি/রাজু



