খেলাধুলা
নিউজিল্যান্ড যুব দলের বাংলাদেশ সফর বাতিল

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রাইস্টচার্চে গত মাসে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড।
আগামী ১০ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। এই সফরে কিউই যুবাদের ৫টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল।
কিন্তু হঠাৎই বাংলাদেশ সফর বাতিল করার নোটিশ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। রবিবার নিউজিল্যান্ডের যুব দলের বাংলাদেশ সফরটি বাতিলের খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সফর বাতিল সম্পর্কে বিসিবি প্রধান নির্বাহী বলেন, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজটি বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে।
বাংলাটিভি/রাজু



