রাজধানীর কাওরানবাজারের কাব্বুকস হার্ডওয়্যার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
শুক্রবার বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি।
বাংলাটিভি/প্রিন্স



