
কিছুক্ষণের মধ্যেই সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সিংগাপুর স্থানীয় সময় বিকেল ৩টায় হাসপাতাল ছাড়ার কথা রয়েছে তার।
ওবায়দুল কাদের বর্তমানে সম্পূর্ণ সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি সিঙ্গাপুরে থাকবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
বাংলাটিভি/প্রিন্স



