বিনোদনটলিউড

মাছরাঙা টিভিকে অপরাধী বললেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে মাছরাঙা টিভির প্রতি ক্ষোভ জানিয়ে বললেন, ডিয়ার মাছরাঙ্গা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখপ্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এই ভাবে আবার দুর্বিসহ করে দিয়েছেন এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফেসবুকে তিনি মাছরাঙার প্রতি এ ক্ষোভ ঝাড়েন।

পরীমণি বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত)। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে। কি করবো বলেন এবার। আমার জীবনের মানষিক শান্তি নষ্ট করে দিলেন!

তিনি আরও বলেন, আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button