বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকের চাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিস্তারিত এবং হতাহতদের পরিচয় সম্পর্কে জানতে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button