রাজনীতি

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বাংলা টিভি ডেস্ক: অবিলম্বে গণভোটের রায় কার্যকর করাসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবে না। একই সঙ্গে ওই কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

আখতার হোসেন আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

সংশ্লিষ্ট খবর

Back to top button