‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়োগসংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশেষায়িত ম্যাগাজিন জবানের সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। তাঁর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রেজাউল করিম রনি লেখেন, “দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতো সৌভাগ্যবান কয়জন আছে?”
নিজের পোস্টে তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সকাল-বিকেল সরকার গঠনের আলোচনা চলে, তেমনি তাঁকেও বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার কথা ছড়ানো হয় বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে ব্যঙ্গ করে রনি প্রশ্ন তোলেন, “মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়?”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, এ প্রশ্নের উত্তর তাঁর জানা নেই। বিষয়টি নিয়ে পাঠকদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, রেজাউল করিম রনির এই বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টের অংশ।



