রাজনীতি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বাংলা টিভি ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তিনি। গত শনিবারের ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন ইশরাক হোসেন।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button