বাংলাদেশ

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: পাবনা সদর উপজেলার একটি বিলে বজ্রপাতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতরা সবাই কিশোর ও তরুণ বয়সী বলে জানা গেছে।

চেয়ারম্যান আরও জানান, বজ্রপাতে আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button