বাংলাদেশ

৬ ঘণ্টার জন্য টোল মুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বাংলা টিভি ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে আগামী ৭ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত এই ছয় ঘণ্টায় এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকেই টোল দিতে হবে না। অর্থাৎ ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে অন্যান্য সব ধরনের যানবাহন বিনা টোলে চলাচলের সুযোগ পাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button