আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ একসময় তার ওপর বিরক্ত হয়ে পড়লে তিনি ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন। রসিকতার ছলে এমন মন্তব্য করার পাশাপাশি ইসরায়েলে নিজের জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ বলেও দাবি করেছেন তিনি।

কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ইসরায়েলে নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, দেশটিতে তার সমর্থনের হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি তার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সমঝোতা হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চুক্তি অনুসারে চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা দেওয়া বন্ধ করা হবে। তার দাবি, বর্তমানে ইসরায়েলের আর এই অর্থের প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button