গ্রাম বাংলাদেশবাংলা

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় এনজিও কর্মী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে রিপন চন্দ্র (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (ইএসডিও) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের হাজীর মোড় এলাকার হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রিপন চন্দ্র মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে হাজীর মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবার, সহকর্মী ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button