জাতীয়

‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’

বাংলা টিভি ডেস্ক: শেখ হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।

বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌কদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘সে (‌শেখ হা‌সিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দে‌শে আনা হবে, না হয় কড়া নজরদারীতে।’’

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই রাজনৈতিক পটপরিবর্তনে দলটির বহু নেতা যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে বিএনপি।

এদিকে দীর্ঘ দুই বছর পর শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি কার্যক্রম আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button