গ্রাম বাংলাদেশবাংলা

সোনারগাঁয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার সনমান্দি ইউনিয়নের আল ফুরকান মডেল স্কুলে দিনব্যাপী এই ক্যাম্প চলে। এতে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শতাধিক নারী-পুরুষ এই সেবা গ্রহণ করেন।

চিকিৎসা নিতে আসা এক নারী বলেন, “ডা. দিগন্ত স্যারের উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছি, এ জন্য আমরা কৃতজ্ঞ। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষ আরও উপকৃত হবেন।”

উদ্যোক্তা ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, “আমার বাড়ি সোনারগাঁওয়ে। চিকিৎসক হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর বাবার ইচ্ছা পূরণ করতেই নিজের মাসিক বেতনের সঞ্চয় থেকে অসহায় ও গরিব মানুষের জন্য এ উদ্যোগ নিয়েছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button