আন্তর্জাতিক

সিরিয়ার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার পূর্ণ সমর্থন অব্যাহত থাকার কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় সিরিয়াকে সমর্থন জানান।পুতিন তাঁর বার্তায় বলেন, ‘সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সিরিয়ার সরকার ও জনগণের প্রচেষ্টার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে।এ ছাড়া সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সরকার ও জনগণের প্রচেষ্টার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকার কথাও জানান পুতিন।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button