চীনে প্রাথমিক স্কুলে হামলায় নিহত আট শিশু

চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। হুবেইর এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে সোমবার স্থানীয় সময় সকাল আটটায় হামলায় আরো দুই শিশু আহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
গ্রীষ্মের ছুটির পর প্রথম দিনই শিশুরা স্কুলে গিয়েছিলো। এনশি শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি জানায়, শিশুরা সকালে স্কুলে উপস্থিত হচ্ছিলো, তখনই হামলায় চালায় ইউ নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি। হামলাকারীকে পুলিশ আটক করে। কিন্তু কিভাবে সে শিশুগুলোকে হত্যা করেছে তা জানায়নি শহর কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে, শিশুরা যাতে হামলার ভীতিকর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে কাউন্সেলিং করাচ্ছে স্থানীয় সরকার। হতাহত শিশুদের বয়স জানা না গেলেও চীনের এলিমেন্টারি স্কুলগুলোর শিক্ষার্থীদের বয়স সাধারণত ছয় থেকে ১৩ বছরের মধ্যে থাকে।
বাংলাটিভি/ সৌরভ নূর



