
||বাংলা টিভি অনলাইন||
আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে । শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি
র্যাব ডিজি বলেন, একটা সুন্দর সমাজ গঠনে এবির ভক্তদের বলবো আসুন তার সম্মানে স্থায়ীভাবে মাদক না বলুন। আইয়ুব বাচ্চু খুব সংগ্রাম করে বড় হয়েছেন। চাইলে তিনি বখে যেতে পারতেন। কিন্তু বখে যাননি। আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, আইয়ুব বাচ্চুর অকালে চলে যাওয়াই আমরা গভীরভাবে শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
বাংলাটিভি/এসএম/এবি



