
||বাংলা টিভি অনলাইন|| নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকা থেকে নিহত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৩০-৩৫ এর মধ্যে হবে।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি গুলির চিহ্ন কিনা বলতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর নিহতদের মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। নিহতেরা ডাকাত কিনা, তা নিয়েও তদন্ত চলছে।ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।
বাংলাটিভি/এসএম/এবি



