বিশ্ববাংলা
জামার্নীতে ট্রেনের নিচে পড়ে এক বাংলাদেশি নিহত

জামার্নীতে ট্রেনের নিচে পড়ে আব্দুল হান্নান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগীতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
স্থানীয় সময় বৃহষ্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনার শিকার হন তিনি। আব্দুল হান্নানের বাড়ী, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউপির পূর্ব লাঠি গ্রামে। তার পিতার নাম,সিরাজ উদ্দিন।
জানা যায় কাগজপত্র সমস্যাজনিত কারণে দীর্ঘ ছয় মাস থেকে মানসিক সমস্যায় ভূগছিলেন এই বাংলাদেশি। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



