বিশ্ববাংলা
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৩৯২ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার ভোর ৪টায় রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাঙ্গরের কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক হামিদি আদম জানান, পুত্রজায়া, সেলেঙ্গর এবং কুয়ালালামপুরের ১৩১ জন কর্মকর্তার সমন্বয়ে চার ঘণ্টার বিশেষ অভিযানে ৫০০ অভিবাসীকে আটক করা হয়।
পরে আটককৃতদের কাগজপত্র যাচাই করে ১০ নারীসহ ৩৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা রয়েছেন।
দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা।



