
‘উচ্চশিক্ষা শেষে শুধু একটা ভালো চাকরি পাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না।’ রোববার বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ৫ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ শিক্ষার্থীদের এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নিজে শিক্ষিত হওয়া ও অন্যকে শিক্ষিত করা এবং বৃহৎ মানবতার কল্যাণ করা। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবসত্তা দিয়ে দেশকে আলোকিত করবে, বিশ্বকে সে আলোর আভায় রাঙিয়ে তুলবে।
রাষ্ট্রপতি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে ন্যানো টেকনোলোজি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষা যাতে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে ব্যবহৃত হয়। সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।
রুয়েটের পঞ্চম সমাবর্তনে অংশ নিতে এবার ২ হাজার ৫৮৬ জন নিবন্ধন গ্র্যাজুয়েট করেন। এর মধ্যে ২ হাজার ৫১৬ জন স্নাতক ডিগ্রীধারী এবং ৭০জন পিএইচডি গবেষকসহ স্নাতকোত্তর সম্পন্নকারী ইঞ্জিনিয়ার।



