দেশবাংলা
স্থগিত করা হয়েছে চবি’র কয়েকটি বিভাগের পরীক্ষা

গত কয়েকদিনের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ফলে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা।
সোমবার সকাল থেকে এ অবরোধ কর্মসূচি পালন শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা।
এদিকে, বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইংরেজি, আরবি, ইসলামের ইতিহাস এবং বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে তিন দফা দাবিতে রোববার রাতে ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগের একাংশ।



