আন্তর্জাতিকএশিয়া

নাগরিকত্ব সংশোধনী বিল এবার আইনে পরিণত

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংঘর্ষে উত্তাল রয়েছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য। সম্প্রতি দেশটির সংসদের উভয় কক্ষে বিতর্কিত এই বিল পাসকে কেন্দ্র করেই বিক্ষোভ-প্রতিবাদের সূচনা হয়েছে। কারফিউ ভেঙ্গে রাস্তায় নামা জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

এমন উত্তাল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতে নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী এই বিল এবার আইনে পরিণত হলো। বুধবার রাজ্যসভায় পাস হয় এই বিল। অপরদিকে গত সোমবার লোকসভায় পাস হয়েছিল এই বিল। বিরোধীদের প্রবল বিতর্কের মধ্যেও বিল পাস আটকে রাখা যায়নি।

এই সংশোধনী বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈনসহ সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্বের দাবি জানাতে পারবেন।

লোকসভাতেই বিরোধীদের জবাবে অমিত শাহ জানান, ভারতীয় মুসলিমদের উপর কোনো প্রভাব পড়বে না। ভারতে বসবাসকারী মুসলিমরা সম্মানের সঙ্গেই বাঁচতে পারবেন। বিভেদ তৈরি করার জন্য এই বিল আনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

রাজ্যসভা থেকেও বিরোধীদের একই কথা বলেন তিনি। কারণ বিরোধীরা এই বিলকে ঘিরে বারবার প্রশ্ন তুলেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button