বিশ্ববাংলা
১০ দিনেও জ্ঞান ফেরেনি ফ্রান্স প্রবাসীর

ফ্রান্সে গুরুতর আহত এফ ডি শহীদ নামে এক বাংলাদেশির ১০ দিনেও জ্ঞান ফেরেনি।
জানা গেছে, এই প্রবাসী বাংলাদেশি প্রায় ১০ বছর ধরে ফ্রান্সের প্যারিসে বসবাস করেন। গত ০২ ডিসেম্বর ড্রেন্সিতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে কে বা কারা গাড়ি চাপা দিয়ে মারাত্মকভাবে আহত করে রাস্তায় ফেলে চলে যায়।
পরে তাকে উদ্ধার করে ভেইলেন্ট কুটুরিয়া এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।



