বিশ্ববাংলা

বাহরাইনে এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

বাহরাইনে বিল্লাল নামে এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ৩ ডিসেম্বর একটি মার্কেটের ভেতর দু’টি বহুতল ভবনের মাঝখানে পরে তার মৃত্যু হলে, পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মৃত্যুর ১৩ দিন পেরিয়ে গেলেও মিলছেনা তার মৃত্যুর রহস্য। চাঞ্চল্যকর এ মৃত্যুকে ঘিরে দেশটিতে চলছে নানারকম গুঞ্জন। তবে এ ব্যাপারে জড়িত কাউকে আটক করা হয়নি।

জানা যায়, মানামা মহানগর এলাকার বাঙ্গালী অধ্যুষিত স্থানে বিল্লাল বাস করতেন। কিন্তু তিনি অন্য একটি স্থানের দুটি বহুতল ভবনের মাঝখানে পড়ে যান।

এ বিষয়ে এখনো তদন্ত চলছে। বিল্লালের বাড়ী কুমিল্লার বুড়িচংয়ে। তার পিতার নাম শাহিদ মিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button