আন্তর্জাতিকএশিয়া
নাগরিকত্ব আইন নিয়ে অগ্নিগর্ভ ভারত, আটক ৩শ’

নাগরিকত্ব আইন নিয়ে অগ্নিগর্ভ ভারত। বিজেপি শাষিত উত্তর প্রদেশে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে ১০ জন। আহত বেশ কয়েকজন। আটক করা হয়েছে অন্তত ৩শ জনকে।
আট শিশু-কিশোরসহ কয়েকশ বিক্ষোভকারিকে আটক করেছে দিল্লি পুলিশ। বেশ কিছু শহরে এখনো ১৪৪ ধারা জারি রয়েছে। পরিস্থিতি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গের পর বাম শাষিত কেরালায় বন্ধ করে দেয়া হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিষ্টারের কার্যক্রম। আর কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মন্তব্য, মানুষের প্রতিবাদের অধিকারকে সম্মান করে না বিজেপি।
এদিকে, ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের সবকটি বুথ ফেরত জরিপ বলছে বড় ব্যবধানে হারতে চলছে বিজেপি।



